ইন্দোনেশীয় সরকার কর্তৃক "অভিবাসী শ্রমিক প্লেসমেন্ট ফি থেকে
অব্যাহতি" সম্পর্কিত প্রবিধান
- ইন্দোনেশিয়ার সরকার কর্তৃক প্রবর্তিত "অভিবাসী কর্মী প্লেসমেন্ট ফি থেকে
অব্যাহতি" সংক্রান্ত প্রবিধানটি 2 আগস্ট 2021 -এ কার্যকর করা হয়েছিল।
- বাস্তবায়নের তারিখ থেকে শুরু করে, ইন্দোনেশিয়ান নাগরিকরা যারা বিদেশে
দশটি নির্দিষ্ট ধরণের চাকরির জন্য আবেদন করছেন (গৃহপালিত সহকারীর পদ সহ)
তারা প্রবিধানের অধীন হবে। ইন্দোনেশিয়া সরকার ইন্দোনেশিয়ার কর্মসংস্থান
সংস্থাগুলির জন্য একটি খরচ কাঠামো জারি করেছে৷
- বিস্তারিত এবং এর খরচ কাঠামোর জন্য এখানে ক্লিক করুন.
এফডিএইচ’কে ধারে টাকা প্রদানকারী কর্তৃক আইন:ত সীমার বাহিরে সুদ
দাবি করা এবং জামানত হিসেবে এফডিএইচকে তার পাসপোর্ট ও নিয়োগচুক্তি জমা করতে বলা।
- এফডিএইচ’গণ ঋণ গ্রহন করবেন না এবং অধিক পরিমানে ধার করবেন না। নিয়োগ
এজেন্সিগুলোর কাছ থেকে তারা টাকা ধার করে পরিশোধ করবেন না।
- এফডিএইচগণ তাদের ব্যক্তিগত পরিচয়ের নথিপত্র এবং এসইসি তাদের সাথে রাখবেন।
তারা এমন কোন নথিপত্র কিংবা চুক্তিতে সই করবেন না যা তারা পরিপূর্ণভাবে
বুঝতে পারেন না।
- নিয়োগকারী এবং নিয়োগ এজেন্সিগুলো এফডিএইচ’দের অর্থ সংক্রান্ত কোন
বিষয়াদিতে সংশ্লিষ্ট থাকবেন না।
- অর্থ ধার প্রদানকারী অধ্যাদেশের আওতায়, হংকংয়ে অর্থ ধার প্রদানকারী হিসেবে
ব্যবসা পরিচালনা করছেন এমন কেউ অবশ্যই একটি মানি লেন্ডার লাইসেন্স গ্রহন
করবেন। যদি কোন ব্যক্তি এমন কোন হারে সুদে টাকা ধার প্রদান করেন কিংবা
প্রদানের প্রস্তাব করেন যা বার্ষিক 48% এর বেশী হয় তবে সেক্ষেত্রে তিনি
অপরাধ করে থাকবেন এবং বিচারের আওতায় চলে আসবেন।
- ঋণদাতাদের জন্য ঋণগ্রহীতাদের কাছে ঋণের জন্য রেফারি জামিনদার প্রদানের অনুরোধ করা নিষিদ্ধ।
- 1 আগস্ট 2026 থেকে কার্যকর হতে যাওয়া নিয়ম অনুযায়ী, স্বল্প আয়ের ব্যক্তিদের সাথে জামানতবিহীন ব্যক্তিগত ঋণের চুক্তি করার সময় ঋণদাতাদের ঋণের প্রকৃত পরিমাণ এবং পরিশোধের সময়সীমা নির্ধারণ করতে হবে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের অনুপাত-এর সর্বোচ্চ সীমা এবং তাদের কর্মসংস্থান চুক্তির অবশিষ্ট মেয়াদের ওপর ভিত্তি করে। মাসিক আয় HK$6,000 বা তার কম এমন কোনো সম্ভাব্য ঋণগ্রহীতা যদি জামানতবিহীন ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে চান, তবে এক্ষেত্রে ঋণ পরিশোধের অনুপাতের সর্বোচ্চ সীমা হবে 35%। আর যদি আবেদনকারীর মাসিক আয় HK$6,001 থেকে HK$12,000 এর মধ্যে হয়, তবে এই সীমা হবে 40%।
- FDHs যদি ঋণের আবেদনের জন্য কিংবা কর্মসংস্থান-বহির্ভূত অন্য কোনো উদ্দেশ্যে নিয়োগকর্তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে চান, তবে সেই তথ্য ব্যবহারের জন্য তাদের অবশ্যই নিয়োগকর্তার স্বেচ্ছাপ্রণোদিত ও সুস্পষ্ট সম্মতি গ্রহণ করতে হবে।
- আর্থিক প্রতিষ্ঠানটি যদি আপনার পরিবারের জন্য উপদ্রব বা হয়রানির কারণ হয়ে দাঁড়ায়, তবে সহায়তার জন্য বিষয়টি পুলিশকে জানানোর কথা বিবেচনা করতে পারেন।